প্রাইভেসি পলিসি
আমার সেলারি ডট কম ("আমরা", "আমাদের") আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রাইভেসি পলিসিতে আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি, কীভাবে তা ব্যবহার করি এবং কীভাবে সুরক্ষিত রাখি তা বর্ণনা করা হয়েছে।
যেসব তথ্য সংগ্রহ করা হয়
- আপনার নাম, ইমেইল ঠিকানা এবং প্রোফাইল ছবি (Google অথবা Facebook লগইনের মাধ্যমে)
- আপনার ব্যবহারকারী কার্যক্রম সংক্রান্ত তথ্য (যেমন লগইন সময়, ব্যবহৃত ফিচার)
- যোগাযোগের জন্য প্রদত্ত মোবাইল নম্বর, যদি স্বেচ্ছায় প্রদান করা হয়
- ফেস দিয়ে রেজিস্ট্রেশন/লগইন চালু করলে চেহারার একটি গাণিতিক "ফেস-কোড" (নিচে বিস্তারিত)
ফেস দিয়ে লগইন (বায়োমেট্রিক তথ্য)
- এটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং শুধু আপনার স্পষ্ট সম্মতি (টিক চিহ্ন) দিলেই চালু হয়।
- চেহারা থেকে আপনার ডিভাইসেই ১২৮টি সংখ্যার একটি ফেস-কোড বানানো হয় এবং লগইন মেলানোর জন্য শুধু সেটিই জমা থাকে। ফেস দিয়ে লগইনের সময় কোনো ছবি পাঠানো বা জমা রাখা হয় না এবং ভিডিও কখনোই পাঠানো বা জমা রাখা হয় না।
- ফেস দিয়ে নিবন্ধনের সময় স্ক্যানের মুহূর্তে তোলা একটি ছবি আপনার সম্মতিতে প্রোফাইল ছবি হিসেবে (কমিউনিটি ও আমার ছুটিতে) সংরক্ষিত হয়। এটি আপনি যেকোনো সময় বদলাতে বা মুছতে পারেন।
- ফেস-কোড শুধু আপনাকে চিনে লগইন করানোর কাজে ব্যবহৃত হয়; বিজ্ঞাপন, বিশ্লেষণ বা অন্য কোনো কাজে নয় এবং কোনো তৃতীয় পক্ষকে দেওয়া হয় না।
- আপনি যেকোনো সময় "আমার নিরাপত্তা" পেজ থেকে নিজের ফেস-কোড মুছে ফেলতে পারেন। একাউন্ট মুছে ফেলার অনুরোধ করলে ফেস-কোডও মুছে ফেলা হয়।
- ফেস-স্ক্যানের প্রোগ্রাম ফাইল (face-api মডেল) ব্রাউজারে লোড হওয়ার সময় একটি পাবলিক CDN (jsDelivr) থেকে আসতে পারে; এতে আপনার চেহারার কোনো তথ্য পাঠানো হয় না।
তথ্য কীভাবে ব্যবহৃত হয়
- আপনার অ্যাকাউন্ট যাচাই ও সেবা প্রদানের জন্য
- প্ল্যাটফর্মের নিরাপত্তা ও মান উন্নয়নের জন্য
- প্রয়োজনীয় নোটিফিকেশন বা সহায়তা পাঠানোর জন্য
তথ্য শেয়ারিং
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। আইনি বাধ্যবাধকতা ছাড়া আপনার সম্মতি ব্যতীত কোনো তথ্য শেয়ার করা হয় না।
তথ্য সুরক্ষা
আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যথাযথ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটে কোনো তথ্য স্থানান্তর শতভাগ নিরাপদ নয় তা মনে রাখা প্রয়োজন।
ডেটা ডিলিশন
আপনি চাইলে যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এ সংক্রান্ত বিস্তারিত জানতে ফুটারের "ডাটা ডিলিশন" লিংকে ক্লিক করুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগ
এই পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচের যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন:
- WhatsApp / Imo / Call: 01909373866
পলিসি পরিবর্তন
প্রয়োজন অনুযায়ী আমরা এই প্রাইভেসি পলিসি হালনাগাদ করতে পারি। কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে তা এই পেজে প্রকাশ করা হবে।